ইতালি স্টুডেন্ট ভিসা জন্য ব্যাংক স্টেটমেন্ট কিভাবে তৈরি করবেন তার নির্দেশিকা ।
ইতালিতে স্টুডেন্ট ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট ও স্পন্সরশিপ নির্দেশিকা
(উদাহরণসহ)
কে হতে পারেন আপনার স্পন্সর?
পিতা-মাতা (Parents)
আপনার বাবা একজন সরকারি চাকরিজীবী। তাঁর মাসিক বেতন ৫০,০০০ টাকা। তিনি আপনার পড়াশোনার জন্য স্পন্সর হবেন। এ ক্ষেত্রে দিতে হবে:
তাঁর ব্যাংক স্টেটমেন্ট (শেষ ১২ মাসের)
বেতনের স্লিপ এবং চাকরির প্রমাণপত্র
ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR)
নিজেই নিজের স্পন্সর (Self-sponsor)
উদাহরণ:
আপনি গত ৫ বছর ধরে একটি কোম্পানিতে চাকরি করছেন এবং আপনার সঞ্চিত অর্থ আছে। এ ক্ষেত্রে দিতে হবে:
আপনার ব্যাংক স্টেটমেন্ট (শেষ ১২ মাসের)
বেতন স্লিপ ও চাকরির প্রমাণপত্র
ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR)
Self-sponsorship affidavit
কত দিনের ব্যাংক স্টেটমেন্ট লাগবে?
সাধারণত শেষ ১ বছরের (১২ মাস) ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে।
আবেদনকারী এবং স্পন্সর উভয়ের স্টেটমেন্ট প্রয়োজন।
উদাহরণ:
আপনার বাবার ব্যাংক স্টেটমেন্ট: জুলাই ২০২৩ – জুন ২০২৪ পর্যন্ত।
আপনার নিজের ব্যাংক স্টেটমেন্ট (যদি Self-sponsor): জুলাই ২০২৩ – জুন ২০২৪ পর্যন্ত।
যে ধরণের ব্যাংক স্টেটমেন্ট গ্রহণযোগ্য
সেভিংস অ্যাকাউন্ট স্টেটমেন্ট (সর্বাধিক গ্রহণযোগ্য)
কারেন্ট অ্যাকাউন্ট স্টেটমেন্ট (যদি স্পন্সর ব্যবসায়ী হন)
এফডিআর, সঞ্চয়পত্র, বিনিয়োগ দলিল (যেমন মিউচুয়াল ফান্ড, স্টক)
উদাহরণ:
আপনার বাবার সেভিংস অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা জমা আছে। এটি ব্যাংক স্টেটমেন্টে স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
ব্যাংক স্টেটমেন্ট :
আপনার ব্যাংক অ্যাকাউন্টে বিগত ১ বছরের যাবতীয় লেনদেনের (ক্রেডিট ও ডেবিট) বিস্তারিত বিবরণ।
এতে মাসিক বেতন জমা, খরচ, সঞ্চয় ও বর্তমান ব্যালান্স স্পষ্টভাবে দেখা যায়।
স্টুডেন্ট ভিসার জন্য শেষ ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই দিতে হবে।
উদাহরণ:
আপনার বাবার সেভিংস অ্যাকাউন্টে জুলাই ২০২৩ থেকে জুন ২০২৪ পর্যন্ত লেনদেনের বিস্তারিত বিবরণ ব্যাংক স্টেটমেন্ট আকারে নেওয়া হয়েছে।
ব্যাংক সলভেন্সি বলতে কী বোঝায়?
“ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট” হলো আপনার ব্যাংক থেকে দেওয়া একটি অফিসিয়াল চিঠি/সার্টিফিকেট, যা প্রমাণ করে যে –
আপনার বা আপনার স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে।
আর্থিকভাবে আপনি বিদেশে পড়াশোনার খরচ বহন করতে সক্ষম।
অবসরপ্রাপ্ত (Retired) ব্যক্তি স্পন্সর হলে
রিটায়ারমেন্ট সার্টিফিকেট
পেনশন প্রাপ্তির প্রমাণ (ব্যাংক স্টেটমেন্ট/পেনশন পাসবুক)
গ্র্যাচুইটির দলিল
উদাহরণ:
আপনার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিনি আপনার স্পন্সর হতে চান। তাঁর পেনশনের তথ্য এবং ব্যালান্স প্রমাণসহ নথি জমা দিতে হবে।
ট্যাক্স ডকুমেন্ট জমা দিতে হবে কি?
হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সর্বশেষ ২ বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) জমা দিন।
উদাহরণ:
আপনার বাবার ২০২৩ ও ২০২৪ সালের ITR এর মূল কপি দিতে হবে। Acknowledgement Slip নয়।
আয় যদি বাড়ি/দোকান ভাড়া থেকে হয়
ভাড়ার চুক্তিপত্র (Rental Agreement)
মাসিক ভাড়ার রসিদ
উদাহরণ:
আপনার মায়ের নামে একটি ফ্ল্যাট আছে যা থেকে মাসে ১৫,০০০ টাকা ভাড়া আসে। Rental Agreement ও ভাড়ার রসিদ জমা দিন।
সম্পত্তির মূল্যায়ন (Property Valuation)
এটি বাধ্যতামূলক নয়, কিন্তু জমা দিলে ভালো হয়।
CA (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট) দ্বারা সম্পত্তির মূল্যায়ন করা যেতে পারে।
উদাহরণ:
আপনার বাবার নামে একটি জমি আছে যার বর্তমান বাজারমূল্য ৫০ লাখ টাকা। CA সার্টিফিকেটে সেটি উল্লেখ থাকবে।
স্পন্সরশিপ অ্যাফিডেভিট (Affidavit)
সাধারণত ৩টি ১০০ টাকার স্ট্যাম্প পেপার-এ তৈরি করতে হয়।
স্পন্সর ও আবেদনকারীর সম্পর্ক, দায়িত্ব গ্রহণ ও আর্থিক সহায়তার অঙ্গীকার উল্লেখ থাকবে।
উদাহরণ:
“আমি জনাব আব্দুর রহমান, আবেদনকারী মেহেদী হাসানের পিতা, তাকে ইতালিতে পড়াশোনার সম্পূর্ণ আর্থিক দায়িত্ব গ্রহণ করছি।”
নামের অমিল থাকলে করণীয়
Name Clarification Affidavit করতে হবে।
উদাহরণ:
আপনার বাবার পাসপোর্টে নাম “Abdul Karim” কিন্তু ব্যাংক ডকুমেন্টে “A. Karim”। এ ক্ষেত্রে অ্যাফিডেভিটে লিখতে হবে – “Abdul Karim এবং A. Karim একই ব্যক্তি”।
Self-sponsor এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
ইমপ্লয়মেন্ট সার্টিফিকেট
স্যালারি স্লিপ
ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR)
Bank Solvency Certificate
Self-sponsorship affidavit
উদাহরণ:
আপনার সেভিংস অ্যাকাউন্টে ২৫ লাখ টাকা আছে। আপনার চাকরির বেতন ৬০,০০০ টাকা। এই নথিগুলো যথেষ্ট হবে।
কত টাকা দেখাতে হবে?
সাধারণত ২০–২৫ লাখ টাকা দেখালে নিরাপদ।
২ বছরের সম্ভাব্য খরচ (বাসা, খাবার, ট্রান্সপোর্ট, পড়াশোনা ইত্যাদি) কভার করবে।
উদাহরণ:
আপনি রোম শহরে পড়তে যাচ্ছেন। আপনার সম্ভাব্য খরচ ১০,০০০ ইউরো/বছর। তাই দুই বছরের জন্য ২০ লাখ টাকা+ ফান্ড দেখান।
গুরুত্বপূর্ণ টিপস:
সব নথি ইংরেজিতে অনুবাদ করুন।
নোটারি করে সার্টিফাইড কপি জমা দিন।
ব্যাংকের Solvency Certificate সংগ্রহ করা ভালো।